ইউটিউব
ইউটিউব ( ইংরেজি : YouTube ) হলো সান ব্রুনো, ক্যালিফোর্নিয়া ভিত্তিক একটি মার্কিন অনলাইন ভিডিও প্ল্যাটফর্ম সেবার সাইট, যা ২০০৫ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত হয়। ইউটিউব বর্তমানে গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম। ২০০৬ সালের অক্টোবরে, গুগল সাইটটিকে ১.৬৫ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে ক্রয় করে নেয়। ইউটিউব বর্তমানে গুগলের অন্যতম অধীনস্থ প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হচ্ছে। ইউটিউব ব্যবহারকারীদের ভিত্তিমঞ্চে উঠানো ভিডিও দেখার সুযোগ প্রদানের পাশাপাশি মূল্যায়ন, ভাগাভাগি করে নেওয়া, চালনতালিকায় (প্লেলিস্টে) যুক্তকরণ, অভিযোগ প্রেরণ, ভিডিওতে মন্তব্য করা এবং অন্যান্য ব্যবহারকারীদের সম্প্রচারকেন্দ্রের গ্রাহক হবার সুবিধা প্রদান করে। এটি ব্যবহারকারী-উৎপাদিত এবং কর্পোরেট মিডিয়া ভিডিওর বিস্তৃত উপস্থাপন করে। উপলভ্য সামগ্রীর মধ্যে ভিডিও খণ্ড , টিভি অনুষ্ঠান খন্ড , সঙ্গীত ভিডিও , স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবং প্রামাণ্য চলচ্চিত্র , ধারণকৃত শ্রাব্য বা অডিও,...